ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

বকশীগঞ্জ সংবাদদাতা:

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুন ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজার কামারপট্টি মোড়ের মৃত ইউসুফের ছেলে শান্ত (২৩), মিয়া পাড়ার মৃত আইজল হকের ছেলে আজিজ মিয়া এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার পানিসা ইউনিয়নের আশ্রাব আলীর ছেলে সোহাগ (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার মিয়া পাড়ায় অভিযান চালিয়ে শান্ত ও আজিজ মিয়াকে মাদক সেবনের সময় আটক করা হয়। একই সময়ে ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আজিজ মিয়াকে অতিরিক্ত ১২ দিন এবং সোহাগকে অতিরিক্ত ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন