ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

কোনো কর না বাড়িয়েই ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা করলো জামালপুর পৌরসভা

কোনো কর না বাড়িয়েই ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা করলো জামালপুর পৌরসভা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কোনো ধরনের পৌরকর বৃদ্ধি ছাড়াই ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫৫২ টাকা, ফলে সম্ভাব্য উদ্বৃত্ত থাকবে ২ কোটি ১ লাখ ৫১ হাজার ২০৪ টাকা

সোমবার (২৯ জুন) জামালপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক মৌসুমী খানম এ বাজেট উপস্থাপন করেন। তিনি জানান, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং পৌরসভার সার্বিক উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এর আগে গত ২৪ জুন প্রশাসকের সহায়তা কমিটির বিশেষ সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা এবং ব্যয় ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকাপানি সরবরাহ শাখায় সম্ভাব্য আয় ৫১ লাখ ৯২ হাজার ৬০৯ টাকা এবং ব্যয় ৫০ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া চলমান চারটি উন্নয়ন প্রকল্প ও সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) মিলিয়ে ২৯ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৫৯৯ টাকা আয় এবং ২৯ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৫২ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। কোভিড-১৯ প্রতিক্রিয়া (LGCRRP) প্রকল্পে আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৬০৭ টাকা এবং ব্যয় ৫ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬০৮ টাকা

এ ছাড়া কুয়েত সরকারের অর্থায়নে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৭ কোটি ৬৩ লাখ টাকা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা তহবিলে ১ কোটি ৫৪ লাখ টাকা আয় ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন, প্রায় ৫৩ দশমিক ২৮ বর্গকিলোমিটার আয়তনের দেশের দ্বিতীয় বৃহত্তম এই পৌরসভায় বর্তমানে প্রায় দুই লাখ মানুষের বসবাস। নাগরিকদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে এবারের বাজেটে জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ, শহর আলোকায়ন, বৃক্ষরোপণ এবং টেকসই সড়ক অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, সহকারী প্রকৌশলী সুহেল মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, হিসাবরক্ষক মো. শরীফ উদ্দিন সোহাগ, প্রশাসকের সহায়তা কমিটির সদস্যবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন