ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

প্রচারণায় এগিয়ে কাউন্সিলর প্রার্থী ইদুল হাসান ইদু

আগামী জামালপুর পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে প্রচারণায় এগিয়ে মোঃ ইদুল হাসান ইদু
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

আগামী জামালপুর পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে প্রচারণায় এগিয়ে মোঃ ইদুল হাসান ইদু

শাকিল আহমেদ, স্টাফ রিপোর্টার:

আগামী জামালপুর পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইদুল হাসান ইদু এখন প্রচারণায় বেশ আলোচনায় রয়েছেন। তিনি এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে সমর্থন চাইছেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি জামালপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করছেন। উঠান বৈঠক, পথসভা ও মতবিনিময়ের মাধ্যমে তিনি নিজের প্রার্থিতা তুলে ধরছেন। তার সঙ্গে স্থানীয় সমর্থকরাও প্রচারণায় অংশ নিচ্ছেন।

মোঃ ইদুল হাসান ইদু বলেন, নির্বাচিত হলে তিনি ২নং ওয়ার্ডে রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ সমস্যা সমাধান, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে দূরে রাখতে সচেতনতা তৈরি ও সামাজিক কার্যক্রম জোরদার করা তার অন্যতম অগ্রাধিকার। এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য বলেও তিনি জানান।

এদিকে তার সমর্থকদের দাবি, ইদুল হাসান ইদু দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যুক্ত থাকায় তার প্রতি সাধারণ মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তারা আশা করছেন, আসন্ন নির্বাচনে তিনি ভালো অবস্থানে থাকবেন।

সব মিলিয়ে জামালপুর পৌরসভার ২নং ওয়ার্ডে নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে জমে উঠছে এবং প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মোঃ ইদুল হাসান ইদু ও তার সমর্থকরা।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন