ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জরাজীর্ণ কোচে দুর্ভোগ, আধুনিক ট্রেনের দাবিতে সরিষাবাড়ী রুটের যাত্রীরা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

ঢাকা-জামালপুরের সরিষাবাড়ী রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর জরাজীর্ণ কোচ, নিম্নমানের সেবা এবং অনিয়মিত সময়সূচির কারণে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো যাত্রী। পূর্ণ ভাড়া পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে।

বর্তমানে এই রুটে যমুনা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস চলাচল করছে। তবে যাত্রীদের অভিযোগ, বিশেষ করে যমুনা ও অগ্নিবীণা এক্সপ্রেসের কোচগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। অধিকাংশ কোচের আসন ভাঙা, জানালার কাচ নেই, দরজা ঠিকমতো বন্ধ হয় না, ফ্যান অচল এবং শৌচাগারগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

এদিকে ট্রেনের অনিয়মিত সময়সূচিও যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। নির্ধারিত সময়ের অনেক পরে ট্রেন ছাড়ে, গন্তব্যেও পৌঁছায় দীর্ঘ বিলম্বে। এতে চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত সময় ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

নিয়মিত যাত্রী আব্দুল আজিজ বলেন, “রেলের ভাড়া বাড়লেও সেবার মান একটুও বাড়েনি। দেশের অন্য রুটে আধুনিক কোচ দেওয়া হলেও সরিষাবাড়ী রুটে এখনও পুরোনো কোচে যাতায়াত করতে হচ্ছে। এটা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ।”

আরেক যাত্রী হাবিবুর রহমান বলেন, “আন্তঃনগর ট্রেনে উঠলে মনে হয় কোনো পুরোনো লোকাল ট্রেনে ভ্রমণ করছি। ভাঙা আসন, গরম আর অস্বাস্থ্যকর পরিবেশে যাত্রা খুবই কষ্টকর।”

স্থানীয় সচেতন নাগরিকরা জানান, প্রতিদিন হাজারো মানুষ এই রুটে যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে আধুনিক কোচ সংযোজন ও সময়সূচির উন্নয়নের দাবি উপেক্ষিত রয়েছে।

সরিষাবাড়ী নাগরিক সমাজের সভাপতি মো. ইউসূফ আলী বলেন, “বহুবার দাবি জানানো হলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। দ্রুত আধুনিক ও মানসম্মত কোচ সংযোজন না করা হলে যাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

এ বিষয়ে জামালপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আক্তারুজ্জামান বলেন, “যাত্রীদের সমস্যার বিষয়টি আমরা জানি। তবে কোচ পরিবর্তন ও সেবার মানোন্নয়নের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”

দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সরিষাবাড়ী রুটের যাত্রীরা।

শিরোনাম...

একটি মন্তব্য করুন