সুস্থ প্রজন্ম গঠনে মাদকবিরোধী কর্মসূচির ঘোষণা- রিশাদ রেজওয়ান বাবু
মাদক শুধু একজন মানুষের জীবন নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। আমাদের লক্ষ্য একটি নিরাপদ, সুন্দর ও সুস্থ![]() |
| ছবি: রিশাদ রেজওয়ান বাবু |
শাকিল আহমেদ, স্টাফ রিপোর্টার:
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু মাদকমুক্ত পৌরসভা গড়ার অঙ্গীকার করেছেন। তিনি জানিয়েছেন, যুবসমাজকে মাদকের ভয়াল প্রভাব থেকে রক্ষা করা এবং একটি নিরাপদ, সুস্থ পৌরসভা গড়ে তোলা তার প্রধান লক্ষ্য।
সম্প্রতি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষের জীবন নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। আমাদের লক্ষ্য একটি নিরাপদ, সুন্দর ও সুস্থ জামালপুর তৈরি করা।”
রিশাদ রেজওয়ান বাবু আরও জানান, স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সংগঠনগুলোকে নিয়ে নিয়মিত সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যাতে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে উৎসাহিত হয়।
তিনি আরও উল্লেখ করেন, মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন ও চিকিৎসার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা মেয়র প্রার্থী অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু এই অঙ্গীকারকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, মাদকের বিস্তার রোধ এবং তরুণদের সুস্থ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। প্রার্থীর বক্তব্য নির্বাচনী অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন