অনার্স থেকে বাংলা-ইতিহাস বাদ দেওয়ার গুঞ্জন ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
অনার্স থেকে বাংলা-ইতিহাস বাদ দেওয়ার গুঞ্জন ভিত্তিহীন: শিক্ষামন্ত্রীঅনলাইন ডেস্ক:
অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ ধরনের কোনো প্রস্তাব সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার বর্তমানে কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। সময়ের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিষয় ও কোর্স চালু করা হচ্ছে। পাশাপাশি শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর কাজও চলছে।
তিনি আরও বলেন, নতুন কোর্স যুক্ত করার অর্থ এই নয় যে, ঐতিহ্যবাহী বিষয়গুলো বাদ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক কাউন্সিলের মাধ্যমে নিয়ম অনুযায়ী কারিকুলাম হালনাগাদের কাজ করছে।
গুজব ও বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে সবার প্রতি অনুরোধ রইলো।
সূত্র: বাসস
.png)
একটি মন্তব্য পোস্ট করুন