ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচাকে পিটিয়ে হত্যা

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচাকে পিটিয়ে হত্যা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচাকে পিটিয়ে হত্যা

 আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা আব্দুল হক (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈত্রিক কৃষিজমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা সালামের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে আব্দুল হক জমির ধান কেটে মাড়াই করতে গেলে ওই বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তার ভাতিজা সালাম ও তার স্ত্রীসহ আরও দুই-তিনজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের ওপর হামলা চালায়। হামলায় আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী আহত হন।

নিহতের আরেক ভাতিজা রোকন মিয়া বলেন, সালামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে সে বিদেশ থেকে ফিরে এসে আবারও ঝামেলা শুরু করে। ঘটনার দিন ধান কাটার সময় হামলা চালানো হয়। পরে এসে তিনি চাচাকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন