দেওয়ানগঞ্জ সীমান্তে পুলিশের অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্তে পুলিশের অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধারদেওয়ানগঞ্জ সংবাদদাতা:
জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা পাথরেরচর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি পলাশ মিয়ার বাড়ির সামনে একটি ভুট্টা ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
.png)
একটি মন্তব্য পোস্ট করুন