ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ৩ পরীক্ষার্থী বহিষ্কার

দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ৩ পরীক্ষার্থী বহিষ্কার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই মোবাইল ফোন সঙ্গে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার পৃথক তিনটি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন— সোলেমান মিয়া, হৃদয় এবং হানিফ মিয়া।

জানা গেছে, সকালে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোলেমান মিয়া এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে হৃদয় মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। কেন্দ্র দুটির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টি শনাক্ত করেন।

এছাড়া বিকেলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম) পরীক্ষার সময় দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ কেন্দ্রে হানিফ মিয়া নামে আরেক পরীক্ষার্থীকে মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তিন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, "পরীক্ষার হলে কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় বরদাশত করা হবে না। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্র নিয়মিত তদারকি করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন