ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে গিয়ে একই কলেজের ৫ পরীক্ষার্থী বহিষ্কার

দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে গিয়ে একই কলেজের ৫ পরীক্ষার্থী বহিষ্কার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় অসদুপায়ের (নকল) অভিযোগে একই কলেজের পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে চারজন ছাত্র ও একজন ছাত্রী রয়েছেন। তারা সবাই সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী।

সোমবার (তারিখ) সকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। পরিদর্শনের সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। এছাড়া একজন পরীক্ষার্থী বাইরে থেকে লিখে আনা উত্তরপত্র ব্যবহার করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি ধরা পড়ে।

পরীক্ষার বিধিমালা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই পাঁচ পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিধিমালা অনুযায়ী পাঁচ পরীক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, "পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিদিনই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। পরীক্ষার পবিত্রতা রক্ষায় প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।"

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন