ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দরিদ্র শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুল ড্রেস তুলে দিল জেলা প্রশাসন

দরিদ্র শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুল ড্রেস তুলে দিল জেলা প্রশাসন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
ইমরান মাহমুদ, স্টাফ রিপোর্টার:

জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করেছে জেলা প্রশাসন। শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত ও পড়াশোনায় উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে মূলত শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবারের সন্তানরা পড়াশোনা করে। অনেক শিক্ষার্থী পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজে যুক্ত থাকে। অর্থাভাবে অনেকের স্কুল ড্রেস তৈরি করা সম্ভব হয়নি, ফলে তাদের মধ্যে অনেকে নিয়মিত বিদ্যালয়ে আসত না।

সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি লক্ষ্য করেন জেলা প্রশাসক। পরে অভিভাবকদের সঙ্গে কথা বলে তিনি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেসের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে ৭৯ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির জানায়, আগে ইউনিফর্ম ছাড়া স্কুলে আসতে হতো। এখন নতুন ড্রেস পেয়ে নিয়মিত বিদ্যালয়ে আসতে আরও উৎসাহিত হবে। একই শ্রেণির শিক্ষার্থী মৃত্তিকা বলে, অন্য শিক্ষার্থীদের মতো এখন তারাও ইউনিফর্ম পরে স্কুলে যেতে পারবে, যা তাদের আত্মবিশ্বাস ও পড়াশোনার আগ্রহ বাড়াবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার বলেন, জেলা প্রশাসকের এই উদ্যোগ দরিদ্র শিক্ষার্থীদের জন্য বড় সহায়তা। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং ঝরে পড়ার হার কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, "আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশুর শিক্ষা যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিশুদের শিক্ষার মূলধারায় রাখতে জেলা প্রশাসনের এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

শিরোনাম...

একটি মন্তব্য করুন