ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জুলাই জাগরণ কর্মসূচিতে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

জুলাই জাগরণ কর্মসূচিতে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

‘জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার জামালপুর সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। সফরে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটওয়ারী অংশ নেবেন। তাদের উপস্থিতিতে শহরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণের আশা করছে দলটি।

বুধবার দুপুরে জামালপুর শহরের বানাকুড়া এলাকায় অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলা নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় জামালপুর সফরে এসে সারজিস আলম ও নাসিরউদ্দীন পাটওয়ারী প্রথমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। এরপর শহরের দয়াময়ী মোড় থেকে ফৌজদারি মোড় পর্যন্ত পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখবেন।

জেলা নেতারা আরও জানান, কর্মসূচিকে সফল করতে জেলার সাতটি উপজেলা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে প্রায় ২০ সদস্যের একটি প্রতিনিধি দল জামালপুরে আসবে। তাদের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীম।

তিনি বলেন, “জুলাই গণ-আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জোরালো করা এবং কর্মসংস্থান, সুশাসন ও নাগরিক অধিকার বিষয়ে জনমত গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে জেলা এনসিপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন