ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ,স্টাফ রিপোর্টার:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে মেলান্দহ উপজেলার জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর জামালপুর ও শেরপুর শাখা এবং কোয়ান্টাম ফাউন্ডেশন, জামালপুর সেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ দাস, শাহজালাল ইসলামী ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক মো. জুলফিকার আলী, কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেলের আহ্বায়ক রকিবুল ইসলাম আকন্দ, আর্ডেন্টিয়ার আশরাফুজ্জামান স্বাধীনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ দাস বলেন, কলেজের বিশাল ক্যাম্পাসে আরও বৃক্ষরোপণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শাহজালাল ইসলামী ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক মো. জুলফিকার আলী বলেন, সরকারি সবুজায়ন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ঈদগাহসহ জামালপুর জেলার সাতটি প্রতিষ্ঠানে প্রায় ৫০০ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবছরই পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেলের আহ্বায়ক রকিবুল ইসলাম আকন্দ বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে গাছ রোপণের উপযুক্ত স্থান রয়েছে এবং যেখানে চারাগুলোর যথাযথ পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, সেসব স্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফলজ ও ঔষধি গাছ রোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

পরে কলেজ প্রাঙ্গণে আম, কাঁঠাল, আমলকি, নারিকেল, জাম্বুরা, চালতা, লেবুসহ শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

শিরোনাম...

একটি মন্তব্য করুন