ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মেলান্দহে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেলান্দহে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহ উপজেলার একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকার দানাভাঙা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এলাকার লোকজন খালে মাছ ধরতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স আনুমানিক ৪০ বছর। দীর্ঘ সময় পানিতে পড়ে থাকায় মরদেহটি ফুলে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি খালে ফেলে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন