ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে ১২০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ছাগল বিতরণ

দেওয়ানগঞ্জে ১২০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ছাগল বিতরণ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
দেওয়ানগঞ্জ সংবাদদাতা:

জামালপুরের দেওয়ানগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে উপজেলার ১২০ জন উপকারভোগীর হাতে ছাগল তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ কর্মসূচি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ছাগল পালন সহজ ও লাভজনক হওয়ায় এটি পরিবারের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপকারভোগীদের ছাগলগুলোর সঠিক পরিচর্যা ও পরিকল্পিতভাবে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহ জামান খান তুহিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মনিবুর রহমান মনির, উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দ্র এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, প্রকল্পের আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে ৭৭০ জন উপকারভোগীর মাঝে মোট ১ হাজার ৫৪০টি ছাগল বিতরণ করা হবে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন