ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে ট্রাকচাপায় দুইজন নিহত, ট্রাক আটক

জামালপুরে ট্রাকচাপায় দুইজন নিহত, ট্রাক আটক
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুর সদর উপজেলার দিগপাইতে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত কাঁচাবাজার এলাকার মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিগপাইত ড্রাইভার বাড়ি এলাকার মো. ননি ড্রাইভার (৬০), তিনি মজিদ ড্রাইভারের ছেলে এবং সরিষাবাড়ী উপজেলার মাটিয়াজানী গ্রামের বাসিন্দা মো. হাফিজ (৫৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ননি ড্রাইভার ও হাফিজ কেনাকাটার উদ্দেশ্যে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামালপুরগামী ঢাকা মেট্রো-ট ২৪-০৩৫০ নম্বরের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ননি ড্রাইভারের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। অপর আহত ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আইনের আওতায় আনতে অভিযান চলছে।”

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন