ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: আশেক মাহমুদ কলেজে তদন্ত, অধ্যক্ষকে শোকজ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। একই সঙ্গে কলেজটির এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে এবং অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম।

তিনি জানান, ঘটনার পরপরই তদন্ত কমিটি কলেজে গিয়ে প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে কলেজ কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়ায় এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। পাশাপাশি কলেজের অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এ ঘটনায় কোনো পরীক্ষার্থীর ক্ষতি হবে না এবং বোর্ড তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তদন্তে জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ প্রশ্নপত্র থেকে ভুলবশত প্রশ্ন বিতরণ করেছে। এ ঘটনার দায় সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের।

উল্লেখ্য, গত শনিবার সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। ওই কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন। সব মিলিয়ে কেন্দ্রটিতে প্রায় ৯০০ জনের বেশি পরীক্ষার্থী অংশ নেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন