ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ধর্ষণ মামলায় সাক্ষ্য না দেওয়ায় চিকিৎসককে আদালতের জরিমানা

ধর্ষণ মামলায় সাক্ষ্য না দেওয়ায় চিকিৎসককে আদালতের জরিমানা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

ধর্ষণ মামলায় বারবার সমন জারি করার পরও আদালতে সাক্ষ্য দিতে উপস্থিত না হওয়ায় এক চিকিৎসককে ২৫০ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৮৫-এ ধারায় চিকিৎসক সঞ্জিদা ইসলামের বিরুদ্ধে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট প্রস্তুত করেছিলেন চিকিৎসক সঞ্জিদা ইসলাম। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে একাধিকবার সমন জারি করা হলেও তিনি আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেননি।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, গত ২৯ জুন চিকিৎসকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় এবং ১ জুলাই আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আদালতের নির্দেশ অমান্য করে অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে জরিমানার আদেশ দেন।

আদালত আগামী ১ জুলাইয়ের মধ্যেই ২৫০ টাকা জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছেন। নির্দেশ অমান্য করলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মামলাটির আট আসামির মধ্যে একজন বর্তমানে কারাগারে রয়েছেন। অপর আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন