হাটচন্দ্রার চরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
হাটচন্দ্রার চরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশঃ
জামালপুর পৌরসভার হাটচন্দ্রার চর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) বিকেলে স্থানীয় একটি ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বুধবার বিকেলে চর এলাকার একটি ফসলের মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জামালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জামালপুর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহযোগিতা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন