ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

৮ দিনেও মেলেনি নিখোঁজ স্কুলছাত্র সীমান্তের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

৮ দিনেও মেলেনি নিখোঁজ স্কুলছাত্র সীমান্তের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুর সদর উপজেলার ঝিনাই ব্রিজ এলাকার নিখোঁজ স্কুলছাত্র সীমান্ত (১৪)-এর এখনো কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার আট দিন পার হলেও তার খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ সীমান্ত ঝিনাই ব্রিজ এলাকার বাসিন্দা মো. সুজন আলী ও শাহেদা বেগমের ছেলে। সে মেলান্দহ উপজেলার চরপলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ জুলাই বিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সীমান্ত। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। এরপরও এখন পর্যন্ত সীমান্তের কোনো খোঁজ মেলেনি। একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে পরিবারের।

স্বজনরা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সীমান্তের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ছড়িয়ে দিয়ে তাকে খুঁজে পেতে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে সীমান্তের নিরাপদে পরিবারের কাছে ফিরে আসার জন্য এলাকাবাসীও উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তার সন্ধান মিলবে বলে আশা করছেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন