ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
জিএম সাফিনুর ইসলাম, মেজর:

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি। মঙ্গলবার দিবাগত রাতে পৃথক দুটি অভিযানে এসব মদ উদ্ধার করা হয়।

জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা ১০৮৭ সীমান্ত পিলারের কাছে সোমনাথপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে মোল্লারচর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বেহুলারচর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে আরও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মদের ঘটনায় পৃথকভাবে বুধবার (১৯ আগস্ট) আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন