ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হওয়ায় বকশীগঞ্জে বিএনপির আনন্দ র‍্যালি

রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হওয়ায় বকশীগঞ্জে বিএনপির আনন্দ র‍্যালি
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
বকশীগঞ্জ সংবাদদাতা:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এম. রশিদুজ্জামান মিল্লাত নিয়োগ পাওয়ায় জামালপুরের বকশীগঞ্জে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।

পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এম. রশিদুজ্জামান মিল্লাতকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হামিদ ও মোতালেব সরকার, সাবেক মহিলা কাউন্সিলর রহিমা বেগম, উপজেলা মহিলা দলের সম্পাদিকা জুলেখা বেগম, সহসম্পাদিকা বিলকিস আক্তার এবং পৌর মহিলা দলের সম্পাদিকা নুসরাত জাহান বিথী।

কর্মসূচিতে উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন