ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মেলান্দহে আটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর চুরি, ২০ দিনেও ধরা পড়েনি চোর

মেলান্দহে আটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর চুরি, ২০ দিনেও ধরা পড়েনি চোর
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের আটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে একটি প্রজেক্টর চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গত ২ জুলাই বিদ্যালয়ে চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মেলান্দহ থানায় লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদা পারভীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের সামনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কক্ষ থেকে একটি প্রজেক্টর নিয়ে পালিয়ে যায়। সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পুলিশ ও উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেওয়ার ২০ দিন পার হলেও এখন পর্যন্ত চুরি যাওয়া প্রজেক্টর উদ্ধার কিংবা ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা জানান, আটাবাড়ী গ্রামের ইতিহাসে বিদ্যালয়ে এ ধরনের চুরির ঘটনা এবারই প্রথম। এলাকায় মাদকসেবনের সঙ্গে জড়িত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাদের ধারণা। তবে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদা পারভীন বলেন, চুরির বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও থানা পুলিশকে জানানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, “আমাদের তদন্ত কাজ চলমান রয়েছে।”

এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন