ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা:

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি নামাপাড়া এলাকায় দীর্ঘদিনের ভোগদখলে থাকা বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বয়েজ উদ্দিন, বুলাল হোসেন ও আলম মিয়া এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বয়েজ উদ্দিনের ছেলে আলম মিয়া অভিযোগ করে বলেন, প্রতিবেশী তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন ও বিলুনী বেগমসহ কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত ৬ আগস্ট সকালে তসলিম, মুসলিম, আইকুল, জিদ্দি বেগম, বিলুনী বেগমসহ তাদের লোকজন পূর্বপরিকল্পিতভাবে তাদের বসতভিটা ও জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন।

এ সময় তারা বসতভিটার টিউবওয়েল ও ল্যাট্রিন ভাঙচুর করে এবং বাঁশের বেড়া দিয়ে টিউবওয়েল ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে অভিযোগ করেন তিনি।

আলম মিয়া আরও বলেন, এ ঘটনায় আদালতে এজাহার দায়ের করার পর প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে। বর্তমানে তার পরিবার ও চাচা বুলাল হোসেনের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। টিউবওয়েল ব্যবহার করতে না পারায় পানি ও পয়ঃনিষ্কাশন নিয়েও ভোগান্তিতে পড়েছেন তারা।

ভুক্তভোগীরা বসতভিটা দখলের চেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন