ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বকশীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
জিএম সাফিনুর ইসলাম মেজর:

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারিয়া বেগম ইতি (২৫) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) সকালে পৌর শহরের সীমারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মারিয়া বেগম ইতি সীমারপাড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী। পুলিশ জানিয়েছে, তাঁর স্বামীও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সকালে রুবেল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে বকশীগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া পালিয়ে গেলেও তাঁর স্ত্রী মারিয়া বেগম ইতিকে আটক করা হয়। এ সময় তাদের বসতঘর থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করেছিল।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, আটক মারিয়া বেগম ইতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন