ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও পরিবারকে নির্যাতনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও পরিবারকে নির্যাতনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন এবং মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগে ইসমাইল হোসেন (৩০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর ঠোটাপাড়া এলাকার সাত্তার ড্রাইভারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি নিয়মিত পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।

রোববার বিকেলে নিজ বাড়িতে মাদক সেবনের পর টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর শুরু করলে অতিষ্ঠ হয়ে স্বজনরা দেওয়ানগঞ্জ মডেল থানায় খবর দেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় ইসমাইল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, “উপজেলাজুড়ে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।”

শিরোনাম...

একটি মন্তব্য করুন